ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৩৫:৪৫ অপরাহ্ন
রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নওগাঁর রাণীনগর উপজেলায় এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরপিএ।

বৃহস্পতিবার দুপুরে প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আরপিএ’র পক্ষ থেকে গাছ দিয়ে বরণ করা হয়।

আরপিএ’র সভাপতি মো. শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো, রায়হান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আরপিএ’র সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, আরপিএ’র এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, তাদের জীবনে পাওয়া বড় একটা অনুপ্রেরণা। আরপিএ’র যে দিকনির্দেশনা তারা পেয়েছে তা কখনই ভুলবার মতো নয়। এমন অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য তারা আরপিএর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন” আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০ সাল থেকে আরপিএ সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে চলেছে। গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা, ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষা সংক্রান্ত কর্মসূচির মাধ্যমে রাণীনগরের শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করার কার্যক্রম চালিয়ে আসছে আরপিএ। এছাড়া উপজেলার দুর্গম এলাকাগুলোতে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবাও পৌঁছে দিচ্ছে আরপিএ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার