ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৫:৩০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৫:৩০:১০ অপরাহ্ন
রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন
নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষ (১০০ বছর) পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪আগষ্ট ) উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় রাণীনগর রাইডো নামের একটি সামাজিক সংগঠন।

সকাল সাড়ে ১০ টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। 
এরপর শুরু হয় একটি র‍্যালি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার স্টেশন এলাকায় ফিরে আসে।

আয়োজকরা জানায়, শতবর্ষ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রেলস্টেশনের ইতিহাস নিয়ে আলোচনা, ছবি প্রদর্শনী, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাইডো সংগঠনের শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশাল।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ও রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

অনুষ্ঠানে রেলস্টেশনের পুরনো দিনের স্মৃতি তুলে ধরেন সাংবাদিক, শিক্ষক, এনজিওকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় স্টেশনের উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার