ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে, ঘোষণা নরওয়ের

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:০৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:০৯:৩৯ অপরাহ্ন
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে, ঘোষণা নরওয়ের নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ। ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে। বলেছে, নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশনা মেনে তাকে গ্রেফতার করা হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরপর বেশ কয়েকটি দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে।
 
এবার নেতানিয়াহুকে গ্রেফতার করার ঘোষণা দিল ইউরোপের দেশ নরওয়ে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ বলেছেন, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ।
 
ক্রাভিচ নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। তিনি জানান, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।
 
ক্রাভিচ বলেন, ‘এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে।’ 
 
আইসিসির রায় প্রকাশের পরই একে স্বাগত জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে। বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’
 
সম্প্রতি অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ জানান, আন্তর্জাতিক আইনের সঙ্গে দরকষাকষি করা যাবে না। তিনি নিশ্চিত করেন, অস্ট্রিয়া এই পরোয়ানার প্রতি সম্মান জানাবে। নেতানিয়াহুর সম্ভাব্য গ্রেফতার প্রসঙ্গে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তার দেশ  ‘আন্তর্জাতিক আদালতের সব ধরনের রায় ও নিয়ম-নীতি মেনে চলবে।’
 
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস জানান, নেতানিয়াহু তার দেশে আসলে তাকে নিঃসন্দেহে গ্রেফতার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মিকেল মার্টিন আইসিসির রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।
 
নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প ঘোষণা দেন, নেদারল্যান্ডস রোম চুক্তি শতভাগ মেনে চলবে। এই ঘোষণায় তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
 
এছাড়া লিথুয়ানিয়া, জর্ডান, বেলজিয়াম, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসির সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর কথা নিশ্চিত করেছে। 
 
নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক পার্টির মেয়রপ্রার্থী জোহরান মামদানি সম্প্রতি বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেফতারের পক্ষে মত দেবেন। তবে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আইসিজের গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছে এবং আদালতের বিরুদ্ধে বিধিনিষেধ দিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা