ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

লা-ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:৩১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:৩১:৩৬ অপরাহ্ন
লা-ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত ছবি: সংগৃহীত
হাদিসে লা ইলাহা ইল্লাহকে সর্বোত্তম জিকির বলা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল বলেছেন, লা ইলাহা ইল্লাহ সর্বোত্তম জিকির। (তিরমিজি, ইবনে মাজা)।

জান্নাতে প্রবেশের চাবি
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম শরীফ)।

হজরত আবু জর গিফারী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার নবী (সা.)-এর কাছে পৌঁছলাম। তিনি তখন একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়েছিলেন। আমি ফেরত চলে এলাম। এরপর আবার তার কাছে গেলাম। তখন তিনি জেগে ছিলেন। 

তিনি আমাকে দেখে বললেন, যে ব্যক্তি অন্তরের সাথে ‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলবে আর এ বিশ্বাসের উপর তার মৃত্যু হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। 

আমি বললাম, সে চুরি ও ব্যভিচারের মতো বড় গুনাহ করে থাকে তবুও? তিনি বললেন, সে চুরি ও ব্যভিচার করলেও। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, চুরি ও ব্যভিচার করার পরও? তিনি বললেন, হ্যাঁ, চুরি ও ব্যভিচারের মতো গুনাহ করলেও। আবু জর-এর নাক ধূলায় মলিন হলেও। (বুখারি, মুসলিম)

মিজানের পাল্লা ভারি হবে
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আল্লাহর নবী নুহ (আ.) মৃত্যুর আগে তার ছেলেদের বলেছিলেন, আমি তোমাদের লা-ইলাহা ইল্লাহ পড়ার আদেশ দিচ্ছি। কারণ, যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা-ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবুও লা-ইলাহা ইল্লাল্লাহ তাদের বিপরীত নুয়ে পড়বে। আর যদি সাত আসমান এক বৃত্তে পরিণত হয় তবুও ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ তাকে হালকা করে দিবে। (ইবনে হিব্বান)

জাহান্নাম থেকে মুক্তি
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ তার রাসুল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। (মুসলিম)।

পাপ মুছে দেয়
আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, হে আদম সন্তান! তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালায়ও উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি সব ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি জমিন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাক, তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব। (তিরমিজি শরীফ)

মৃত্যুর সময় উপকার
হজরত বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যার শেষ কথা ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। (আবু দাউদ)

লা- ইলাহা ইল্লাল্লাহ দিনে কতবার পড়বেন?
কালিমা বা লা- ইলাহা ইল্লাল্লাহ পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। যত বেশি সম্ভব পড়া যেতে পারে। তবে সকাল, সন্ধ্যা, প্রত্যেক নামাজের পর, ঘুমের সময়, কোনো বিষয়ে শঙ্কিত থাকলে, আল্লাহর কাছে কোনো কিছু প্রত্যাশার সময় লা-ইলাহা ইল্লাহ পড়া যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি