ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:২৮:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন
ভোলাহাটের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৪টা থেকে ৫ টার মধ্যে ওই সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬ সাব পিলার ২ এর কাছ দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের পুশইন করে।

পরে চাঁনশিকারী বিওপির টহল দল তাদের বাংলাদেশের অভ্যন্তরে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং বিভিন্ন সময় ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পুলিশ তাদেরকে ভারতের ১১৯ ব্যাটালিয়নের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের আজ ভোরে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। 
এর আগে চলতি বছর গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ০৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন এবং গত ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪