ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কনট্যাক্ট লেন্স ব্যবহারে কিছু নিয়ম মেনে চলুন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:২৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:২৭:৫২ অপরাহ্ন
কনট্যাক্ট লেন্স ব্যবহারে কিছু নিয়ম মেনে চলুন প্রতিকী ছবি
চশমার বিকল্প হিসেবে কনট্যাক্ট লেন্সের চাহিদা বরাবরই তুঙ্গে। চোখে ঝাপসাভাব কমায়, নাকের ডগায় ভারী ফ্রেমের ঝামেলা নেই, আর দৃষ্টিশক্তিতে কোনও বাধাও থাকে না। সবসময় শুধু যে চোখের সমস্যার জন্য লেন্স ব্যবহার হয় এমনটা নয়, ফ্যাশনের অঙ্গও বটে।

তবে সঠিক যত্ন না নিলে লেন্স ব্যবহারের ফলে চোখের গুরুতর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, যার চিকিৎসা সময়ে শুরু না হলে দৃষ্টি হারানোর কারণও হতে পারে।

চক্ষুবিশেষজ্ঞ ও ভিয়ান আই অ্যান্ড রেটিনা সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ নীরজ সানদুজা জানান, কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীরা সাধারণত চোখের সংক্রমণের উচ্চতর ঝুঁকির পর্যায়ে থাকেন, বিশেষ করে এমন সংক্রমণ, যা দ্রুত চিকিৎসা না করলে স্থায়ী ক্ষতি বা অন্ধত্ব ডেকে আনতে পারে।

কেন ঝুঁকি বাড়ে?
ডাঃ সানদুজা বলেন, চোখের স্বচ্ছ সামনের অংশকে (কর্নিয়া) অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিনযুক্ত টিয়ার ফিল্ম স্বাভাবিকভাবে সুরক্ষা দেয়। কনট্যাক্ট লেন্স এই প্রাকৃতিক সুরক্ষা ভেঙে দিতে পারে, ফলে চোখ সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তাছাড়া, লেন্স পরা অবস্থায় অনেকেই চোখের পাতা কম ফেলেন, যার ফলে চোখ শুকিয়ে যায় (ড্রাই আই)।

লেন্স পরা ও খোলার সময় কর্নিয়ায় ছোটখাটো ক্ষতও হতে পারে, যা শরীরে জীবাণুর প্রবেশপথ তৈরি করে।

লেন্স ব্যবহারকারীদের মধ্যে মাইক্রোবিয়াল কেরাটাইটিস অন্যতম সাধারণ এবং বিপজ্জনক সংক্রমণ। এটি কর্নিয়ায় ব্যাকটেরিয়া (যেমন Pseudomonas aeruginosa), ফাঙ্গাস বা অ্যামিবা দ্বারা হতে পারে - বিশেষত লেন্স সঠিকভাবে পরিষ্কার বা সংরক্ষণ না করলে। আর্দ্র পরিবেশ, যেমন লেন্স কেস বা কলের জল, জীবাণুর জন্য আদর্শ জায়গা।

সংক্রমণের প্রধান ৪ কারণ কী হতে পারে? ডাঃ সানদুজার মতে -
•    সঠিক স্বাস্থ্যবিধি না মানা: লেন্স ধরার আগে হাত না ধোয়া, মেয়াদ শেষ হয়ে যাওয়া সলিউশন ব্যবহার, পুরনো সলিউশনে নতুন মিশিয়ে দেওয়া।
•    লেন্স পরে ঘুমানো: রাতে লেন্স পরে থাকলে কর্নিয়ায় অক্সিজেনের জোগান কমে যায়, যা সংক্রমণ ও ক্ষতির ঝুঁকি বাড়ায়।
•    সুইমিং বা স্নান করার সময় লেন্স ব্যবহার: দূষিত জলের সংস্পর্শে এলে বিশেষ করে Acanthamoeba সংক্রমণের ঝুঁকি বেশি।
•    অতিরিক্ত সময় লেন্স পরা: যত বেশি সময় লেন্স চোখে থাকবে, তত বেশি জীবাণু জমে সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

প্রতিরোধের উপায়: এই ঝুঁকি এড়াতে ডাঃ সানদুজার পরামর্শ -
•    কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলুন
•    সময়মতো লেন্স ও কেস বদলান
•    জল লাগানো এড়িয়ে চলুন
•    চক্ষুবিশেষজ্ঞের নির্দেশ মেনে চলুন
•    নিয়মিত চোখ পরীক্ষা করান, যাতে সমস্যা শুরুতেই ধরা পড়ে

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ