ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

শুক্রবারের বৈঠকের পরেও যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন পুতিন, তা হলে উপযুক্ত ব্যবস্থা নেব: ট্রাম্প

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:০৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:০৭:২১ অপরাহ্ন
শুক্রবারের বৈঠকের পরেও যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন পুতিন, তা হলে উপযুক্ত ব্যবস্থা নেব: ট্রাম্প শুক্রবারের বৈঠকের পরেও যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন পুতিন, তা হলে উপযুক্ত ব্যবস্থা নেব: ট্রাম্প
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ট্রাম্পের বৈঠকের বিষয় রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি। তবে ১৫ অগস্টের বৈঠকের পরে সমাধান সূত্র কতটা বার হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। এই পরিস্থিতিতে ট্রাম্প আগে থেকেই ইঙ্গিতে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্টকে।

বুধবার বৈঠকের পর ট্রাম্প জানান, জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। এ দিনের এই বৈঠককে দশে দশ দিচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, পুতিনের সঙ্গে দেখা করার পরে তিনি জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের ফোন করবেন। এর পরেই ট্রাম্পের হুঁশিযারি, “শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের পরেও, রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে হামলা চালায় বা হামলা চালানোর পরিকল্পনা করে, তা হলে আমেরিকা উপযুক্ত পদক্ষেপ করবে।”

অন‍্য দিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, “ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে জানান, তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর। আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে মূলত রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা হবে।”

বুধবার, ইউরোপীয় নেতা এবং ট্রাম্পের উদ্দেশে জ়েলেনস্কি বলেন, “শুক্রবারের বৈঠকের আগে পুতিন সকলকে ধাঁধায় রাখতে চাইছেন।” তাঁর সংযোজন, “পুতিন সকলের উপরে চাপ সৃষ্টি করে বোঝাতে চাইছেন ইউক্রেনের উপর রাশিয়া ক্ষমতা বিস্তার করতে সক্ষম।” বুধবার জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পরেই রাশিয়ার উদ্দেশে ট্রাম্পের ‘হুমকি’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ