ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

এক রাতে ফিরলো লুটের ১২ হাজার ঘনফুট সাদা পাথর

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:০২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:০২:৫৩ অপরাহ্ন
এক রাতে ফিরলো লুটের ১২ হাজার ঘনফুট সাদা পাথর ছবি: সংগৃহীত
সিলেটের ভোলাগঞ্জ সীমান্তের শূন্যরেখার কাছে ধলাই নদের উৎসমুখে প্রায় ১৫ একর এলাকাজুড়ে  সাদা পাথরের অবস্থান। ছোট-বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবাহিত জলের স্রোতোধারার টানে পর্যটক ভিড় জমান এখানে। এই পাথর লুট হয়ে যাওয়ায় পর্যটকেরা হতাশ। তবে আশা কথা হচ্ছে, এক রাতের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছের লুটের ১২ হাজার ঘনফুট সাদা পাথর।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাস্কফোর্স সাদাপাথরের আশপাশের এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। 

উদ্ধারকৃত এই সাদাপাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে সিলেট প্রশাসন বুধবার (১৩ আগস্ট) থেকে কার্যক্রম শুরু করে। গতকাল রাতের মধ্যে ১২ হাজার ঘনফুট পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়। 

এই কাজে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে। সীমান্ত এলাকা হওয়ায় যতটুকু পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তারা ততটুকু পর্যন্ত গেছে। রাতে এসব পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাগামহীনভাবে লুটে নেয়া হয় ভোলাগঞ্জের সাদা পাথর। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিদিন শত শত নৌকা দিয়ে এই পাথর লুট করা হয়। সোমবার পর্যন্ত এ লুটপাট চলে। 

গত এক সপ্তাহ লুটপাট চালিয়ে এলাকাটির প্রায় ৮০ শতাংশ পাথর তুলে ফেলা হয়। গত ১৫ দিনেই সাদা পাথরে পূর্ণ এলাকা বিরানভূমিতে পরিণত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ সময়ে কয়েকশ’ কোটি টাকার পাথর লুট হয়েছে। শুধু পাথর নয়, নদীর তীরের বালু ও মাটিও খুঁড়ে নেওয়া হয়েছে।

বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ব্যাপক সমালোচনা মুখে নড়চড়ে বসে প্রশাসন। 

এর মধ্যেই সাদা পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এই অভিযানে রাস্তায় আটকে দেয়া হয়েছে পাথর বোঝাই বেশ কয়েকটি ট্রাক। বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে ভোলাগঞ্জ জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কেও রাতভর অভিযান চালায় তারা। 

বিভিন্ন সড়কে একের পর এক পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পাথরের উৎস যাচাই করা হয়। আমদানির প্রমাণপত্র যাচাই করে বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেয়া হয়। 

যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাকে করে আনা এসব পাথরের আমদানির প্রমাণপত্র পরীক্ষা করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী