ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যৌবন ধরে রাখতে চান? বদলে ফেলুন শোয়ার ধরন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:৫০:৪৫ অপরাহ্ন
যৌবন ধরে রাখতে চান? বদলে ফেলুন শোয়ার ধরন ফাইল ফটো
বয়স সংখ্যা মাত্র। কিন্তু প্রকৃতির নিয়মে তা আপন গতিতে বেড়েই চলে। মনের বয়স না বাড়লেও, শরীরে বয়সের ছাপ পড়তে শুরু করে। বলিরেখা আসে তাই বয়স বেড়ে যাওয়ার খবর নিয়ে। বলিরেখার যে কম বয়সে হতে পারে না, তেমনটি নয়। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ত্বকেও নানা বদল আসে। বয়স বাড়ছে, তার ইঙ্গিত দেয় ত্বক। বলিরেখাও তেমনই বেশি বয়সের সঙ্গী। তবে অকালেই যদি বলিরেখা দেখা দিতে শুরু করে তা হলে কিন্তু ভাবতে হবে। জানেন কি আপনার শোয়ার ধরনও হতে পারে আপনার বলিরেখার অন্যতম কারণ? গবেষণা জানাচ্ছে, যাঁরা বালিশে মুখ খুঁজে ঘুমোন, তাঁদের ত্বকে বেশি মাত্রায় বলিরেখা পড়ে। বালিশে মুখ গুঁজে ঘুমোনোর কারণে বয়সের ছাপও পড়ে যায়। বালিশ কী ভাবে বলিরেখার কারণ হতে পারে?

বালিশে মুখ গুঁজে শুলে, মুখের সে দিকে রক্তচাপ বাড়তে থাকে। সেই চাপেই মুখে বলিরেখা পড়তে পারে। ধরা যাক, কারও বাঁ দিকে কাত হয়ে ঘুমোনোর অভ্যাস। সেক্ষেত্রে বাঁ দিকেই বলিরেখা পড়ে। ঠিক একই ভাবে কেউ যদি ডান দিক করে ঘুমোন, মুখের ডান অংশেই বলিরেখা পড়ার ঝুঁকি থাকে। মোট কথা, যেদিকে কাত হয়েই ঘুমোন, মুখের সেই দিকে বয়সের ছাপ বেশি পড়তে থাকে, কমতে থাকে ঔজ্জ্বল্য। অন্য দিকের জেল্লা তুলনায় বেশি থাকে।

এ ছাড়া আরও একটি কারণ আছে। দীর্ঘ দিন ধরে বালিশে মুখ গুঁজে ঘুমোলে কিংবা পাশ ফিরে শোয়ার সময়ে, মুখের যে অংশটি বালিশের সংস্পর্শে থাকে, বালিশে থাকা ব্যাক্টেরিয়া মুখের ওই অংশে বাসা বাঁধতে থাকে। এ ভাবেও কমে ত্বকের ঔজ্জ্বল্য।

উপায়: চিত হয়ে শোয়া কিন্তু ঘুমোনোর সবচেয়ে ভাল ভঙ্গি। বালিশ নিয়ে শুতে হলে এই ভঙ্গিতে শুলেই সবচেয়ে ভাল। এই ভঙ্গিতে শুলে ত্বকের সব গ্রন্থি ভাল মতো অক্সিজেন পায়। রক্তসঞ্চালনও ঠিক মতো হয়। এই ভাবে ঘুমোলে ত্বকে দাগছোপ পড়ে না। বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না। ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়। ফলে ত্বকের যত্ন নিতে হলে বালিশ নিয়ে শুতে হবে বুঝেশুনে। ত্বকে বয়েসের ছাপ রুখতে সিল্ক কিংবা স্যাটিনের বালিশের কভার ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে সুতির তুলনায় অপেক্ষাকৃত কম ক্ষতি হয় ত্বকের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী