ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার

বিপাশার শরীর ‘পুরুষালি’, ‘পেশিবহুল’: ম্রুণাল

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:৪৭:০৪ অপরাহ্ন
বিপাশার শরীর ‘পুরুষালি’, ‘পেশিবহুল’: ম্রুণাল ছবি: সংগৃহীত
বার বার শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে। মা হওয়ার পর থেকে অনেকটা ওজন বেড়েছে বিপাশার। সেই নিয়ে নিয়ে প্রতিবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু বছর দশেক আগে এই বিপাশারই চেহারা দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিল ইন্ডাস্ট্রির একাংশ। টানটান নির্মেদ চেহারা রাখতে নিয়মিত শরীর চর্চা করতেন। পেশবহুল বাহু ছিল, তবে বাহুল্য ছিল না। বছরকয়েক আগে বিপাশার এমন নির্মেদ চেহারা দেখে সমালোচনায় মুখর হন এই প্রজন্মের বড় পর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনও ছেলে পছন্দ করে না।’’

সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ ফের ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পাল্টা ম্রুণালকে জবাব দেন বাঙালি কন্যে।

এই ভিডিয়ো পুনরায় ভাইরাল হওয়া শুরু করলে ম্রুণাল লেখেন, ‘‘বন্ধ করুন।’’ তার পরেই উত্তর আসে বিপাশার তরফে। নিজের পেশির প্রশংসা যেমন করেন অন্যদের এমন পেশি বানানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ফের এক বার পুরুষতান্ত্রিকতা কী ভাবে সবার ভিতরে ঢুকে গিয়েছে সেটাই তুলে ধরেন।

বিপাশা লেখেন, ‘‘ তুমি পেশি বানাও। এটা ভাল হলে দেখতে সুন্দর লাগে। তেমনই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়। কিন্তু আমাদের পুরনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের শারীরিক ভাবে বলিষ্ঠ দেখতে চায় না।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক