ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:৩৮:১১ অপরাহ্ন
ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের
ঝিনাইদহে দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব ও একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পাশের এলাকা বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা