ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা

রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ও শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রকাশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে 'আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স'। 

সোমবার (২০ মে) বিশ্বাবিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে আগত শিক্ষার্থীরা প্যারিস রোড ব্লক করে তাদের দাবিগুলো তুলে ধরেন। 

বিক্ষোভ সমাবেশে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকের ছাত্র সমাবেশের অন্যতম প্রধান দাবি হলো—অনতিবিলম্বে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ও পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করতে হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং এ সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। যদি প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ব্যর্থতা স্বীকার করে সকল অনাবাসিক শিক্ষার্থীর উপযুক্ত অনাবাসিক ভাতা প্রদান করতে হবে। 

তিনি আরও বলেন, আমরা সকল শিক্ষার্থীকে এই রাকসু নির্বাচন এবং শতভাগ আবাসিকতার আন্দোলনের অন্তর্ভুক্ত করতে চাই। যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব। 

সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর করা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসন নিজেদের বিপ্লবী প্রশাসন দাবি করলেও শিক্ষার্থীদের চোখে তাদের উল্লেখযোগ্য কোনো কাজ দেখতে পাওয়া যায় না। রাকসু নির্বাচন ও শতভাগ আবাসন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আমরা এর আগেও অনেক মানববন্ধন করেছি, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। 

রাবির আরেক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আজ আমরা যে প্রধান দুইটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, সেই দাবি দুইটা ৩৬ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি। শতভাগ আবাসিকতা নিশ্চিত এবং রাকসু নির্বাচন কার্যকর করা এখন প্রতিটি শিক্ষার্থীর দাবি। ক্যাম্পাসে শত শত বিঘা জমি পড়ে আছে, প্রশাসনের সদিচ্ছা থাকলে শতভাগ আবাসিকতা নিশ্চিত করা কোনো ব্যাপার বলে আমি মনে করি না। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের ভিষণ উদাসীন আছে বলে মনে করছি আমরা। 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম একটি প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন এবং লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে যতো দাবি করছি তারা শুধু সাময়িক আশ্বাস দিচ্ছে আমাদের, কিছুই বাস্তবায়ন করছে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা কাজই ভালোমতো পারে তা হলো তদন্ত কমিটি গঠন করতে, কিন্তু তা কখনো ফলপ্রসূ হয় না। আজকের এই সমাবেশ থেকে একটাই কথা, রাকসু নিয়ে কোনো টালবাহানা চলবে না। 

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসনের নিরবতা ও আশ্বাসের রাজনীতিতে তারা ক্ষুব্ধ। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাকসু নির্বাচন ও শতভাগ আবাসিকতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি