ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন

বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত
সবশেষ মৌসুমটা বেশ হতাশাজনক-ই ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কতটা হতাশার? একঝাঁক তারকা ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার নিয়েও কোনো মেজর ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু তার পরও উয়েফা ক্লাব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

অথচ লা লিগাসহ একাধিক শিরোপা জিতেও বার্সেলোনার জায়গা হয়নি সেরা আটে। অন্যদিকে ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জিতে দারুণ একটি মৌসুম কাটানোর পরও সেরা পাঁচে জায়গা হয়নি ফরাসি ক্লাব পিএসজির।
 
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে উয়েফা। যেখানে সেরা দশে অবস্থান করছে শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোই। গত মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। যদিও গত মৌসুমের তুলনায় ২৬ পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে ১১৭.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্টরা।
 
অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের পয়েন্ট ১০৮.২৫। তাদের তুলনায় ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইন্টার মিলান। সবশেষ মৌসুমের আগে ছয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। চারে নেমে যাওয়া ম্যানসিটির পয়েন্ট ১০২.৭৫। অন্যদিকে প্রিমিয়ার লিগ জিতলেও অবনতি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের। সবশেষ মৌসুমের আগে চারে থাকা ক্লাবটি এবার ১০১.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে।
 
অবনতি হয়েছে ফরাসি ক্লাব পিএসজিরও। ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জয়; সব মিলিয়ে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েছে তারা। তারপরও একধাপ নিচে নেমে ছয়ে অবস্থান করছে ক্লাবটি। ৯৪.৫ পয়েন্ট তাদের। উন্নতি হয়েছে বুন্দেসলিগার রানার-আপ লেভারকুসেনের। পাঁচ ধাপ এগিয়ে ৮৫.২৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে তারা। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে আছে।
 
এদিকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ কাপ জয়ী বার্সেলোনার এক ধাপ উন্নতি হয়েছে। ৮৩.২৫ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে তারা। সেরা দশে জায়গা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব রোমা। ৮০.৫ পয়েন্ট তাদের খাতায়।
 
শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা পর্তুগালের ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৭৭.৭৫।
 
মূলত উয়েফা ক্লাব র‌্যাঙ্কিং- ক্লাবগুলোর উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যা গত পাঁচ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফলাফল থেকে হিসেব করা হয়। প্রতিটি ক্লাবের মোট পয়েন্ট গণনা করে তাদের র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। যার কারণে ২০২৪-২৫ মৌসুমটা বাজে কাটলেও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। অন্যদিকে ঘরোয়া লিগে দারুণ ছন্দে থেকেও উয়েফার র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হয়নি বার্সেলোনার। আর গত পাঁচ মৌসুমের ফল বিবেচনায় এবার স্মরণীয় মৌসুম কাটিয়েও উন্নতি হয়নি পিএসজির।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু