ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সন্তানদের সামনে গৃহবধূকে হত্যা করে পালালেন স্বামী

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৩:৪৬ অপরাহ্ন
সন্তানদের সামনে গৃহবধূকে হত্যা করে পালালেন স্বামী প্রতিকী ছবি
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে স্বামী ও স্বামীর ছোট স্ত্রীসহ এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তারা দুজনই পালিয়ে গেছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আছমা নেত্রকোনা জেলার পাঁচকাহনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে কেওয়া গ্রামের আবুআলীর বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত স্বামী আ. রশিদ উপজেলার বরমী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রায় আটমাস ধরে নিহত আছমা এই বাড়িতে দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। তার স্বামীর আরও তিনজন স্ত্রী রয়েছে। পারিবারিক কলহের জেরে আছমার স্বামী রশিদ তার ছোট স্ত্রীকে নিয়ে পরিকল্পিতভাবে ঘরের মধ্যে আছমাকে হত্যা করে। ঘটনার সময় আছমার দুই সন্তান পাশে ছিল। হত্যার পর তারা শিশু দুটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর ওই দুই শিশুকে অটোরিকশাযোগে বাড়িতে ফেরত পাঠানো হয়।

নিহতের ছোট বোন সিফা বলেন, 'সাত থেকে আটমাস ধরে আমার বোন এই বাড়িতে দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। তার স্বামীর আরও ৩  স্ত্রী রয়েছে। সে আমার বোনকে সব সময়ই নির্যাতন করত। গত কিছুদিন ধরে সে তার ছোট স্ত্রীকে এ বাসায় আনার চেষ্টা করছে। দু-এক দিন পূর্বে রশিদ তার ছোট স্ত্রীকে এ বাসায় নিয়ে আসে। তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে রশিদ ও তার ছোট স্ত্রী মিলে পরিকল্পিতভাবে আমার বোনকে দুই অবুঝ সন্তানের সামনে হত্যা করে।

তিনি আরও বলেন, ১১টার দিকে খবর পাই আমার বোন ঘরে অচেতন পড়ে আছে। আমি অফিস থেকে দৌড়ে গিয়ে বোনকে মৃত দেখতে পাই। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

বাড়ির মালিক জানান, ভাড়াটিয়াদের বাসায় তেমন যাওয়া হয় না। বেলা ১১টার দিকে ওই নারী ঘরে পড়ে থাকার খবর পাই। গিয়ে দেখি তার বোন পাশে বসে কাঁদছে। ঘটনা ঠিক কখন ঘটেছে বলতে পারি না।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২