ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৯ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করল বিএসএফ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৪৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৪৮:১৩ অপরাহ্ন
লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৯ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করল বিএসএফ ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ২ শিশু ও ৩ জন নারীসহ মোট ৯ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) ভোরে ৮৩৮ নম্বর প্রধান সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।  

খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ৯ জনের সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা কুন্দশী গ্রামের বাসিন্দা। 

তারা জানান, প্রায় ১০ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গুজরাটের শচীন এলাকায় হকারি ব্যবসা করে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'ভারত থেকে পুশ ইন করা ৯ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের বুড়িমারী ইউনিয়ন পরিষদে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত