ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পুঠিয়ায় পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো আরএমপি'র বোম ডিসপোজাল দল

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৪২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৪২:২৬ অপরাহ্ন
পুঠিয়ায় পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো আরএমপি'র বোম ডিসপোজাল দল পুঠিয়ায় পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো আরএমপি'র বোম ডিসপোজাল দল
রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল দল।

সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাওপাড়া এলাকার ম্যাচপাড়া বিলে উদ্ধারকৃত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটার দিকে জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঋষিপাড়া) গ্রামে মৃত. নিরেন দাসের ছেলে সুমন তার বাড়ির পার্শে খালের ধারে লোহার তৈরি জং ধরা একটি মর্টার শেল সদৃশ্য বস্তু দেখতে পান। বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ইঞ্চি এবং তাতে 6POF5/61 মডেল নম্বর খোদাই করে লিখা ছিল। বিষয়টি  স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এক ব্যক্তি পুলিশকে খবর দেই।

খবর পেয়ে পুঠিয়া থানার উপ-পরিদর্শক (নিঃ) আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি শনাক্ত করে এবং সেটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকৈ আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল ও আরএমপি CRT- এর ৯ সদস্যের একটি টিম উদ্ধারকৃত একটি মর্টার শেল নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত