ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাকসু নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন, পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৬:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৬:৩৬:১১ অপরাহ্ন
রাকসু নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন, পুলিশ কমিশনার রাকসু নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন, পুলিশ কমিশনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আয়োজনে সিনেট ভবনে ২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি, রাজশাহী। পুলিশ কমিশনার আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি আরএমপি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবে। তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। সেইসাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

কমিশনার ২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য।

এসময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি