ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সমুদ্রে মাছ ধরছেন প্রভা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৩:২৬:২৩ অপরাহ্ন
সমুদ্রে মাছ ধরছেন প্রভা ছবি: সংগৃহীত
একসময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দর্শককে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু সেই রঙিন দুনিয়া থেকে অনেক দূরে, বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন।

অভিনয়কে বিদায় জানালেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায়, এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। 

ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।

তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু এখন তিনি অভিনয় জীবনের আলো-ঝলমলে জগৎ ছেড়ে ভিন্ন পথে হেঁটে চলেছেন, যা তার অনুরাগীদের জন্য এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা