ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৩:২০:৩৫ অপরাহ্ন
কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত ছবি: সংগৃহীত
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতের এ ঘটনায় ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ‘সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা’ এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) হামলার পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা। 

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলাটি হয়েছিল ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। 

তার দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়। 

দুই দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান।

ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে এক অভিযান চালাচ্ছে। 

১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর