ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

পুরনো প্রেম ভাঙার পর কী ভাবে নিজেকে সামলাচ্ছেন নুসরত?

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫০:৫৮ অপরাহ্ন
পুরনো প্রেম ভাঙার পর কী ভাবে নিজেকে সামলাচ্ছেন নুসরত? ছবি: সংগৃহীত
দীর্ঘ ১০ বছর প্রেম পর্বের পর প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগ্‌দান সারেন অভিনেত্রী নুসরত ফারিয়া। ২০২০ সালের মার্চে বেশ ধুমধাম করেই হয়েছিল অনুষ্ঠান। কিন্তু তার পর আচমকাই বিচ্ছেদের ঘোষণা করেন অভিনেত্রী। এত বছরের সম্পর্ক হঠাৎ ভাঙার কেন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। অবশেষে মুখ খুললেন। সমাজমাধ্যমের পাতায় একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগ্‌দানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন নুসরত?

সম্প্রতি বাংলাদেশি এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন নায়িকা। তিনি বলেন, “মা-বাবা আর রনি— এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। পরস্পরের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে থাকা এ সবে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাই এই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আমার কাছে একটা বড় বিষয় ছিল।”

প্রায় চার বছর ধরে নিজের সিদ্ধান্তের কথা জানাতে চাইছিলেন তিনি। কিন্তু পারেননি। ১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেকখানি মনের জোর দরকার, মনে করে নুসরত। অভিনেত্রী বলেন, “কী ভাবে বলব সেটা বুঝতে পারছিলাম না। চার বছর সময় লেগেছিল বলতে। যদিও রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না। কিন্তু আমাদের সম্পর্কের কোনও ভবিষ্যৎ ছিল না। আমি থাকতে চাইনি আর।”

সম্পর্ক ভাঙার কষ্ট এখনও পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারেননি নুসরত। অভিনেত্রী বললেন, “মানসিক অবসাদের জন্য তিন মাস কাজ করিনি। এখনও ওষুধ খাচ্ছি অবসাদ কাটানোর। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।” কিছু দিন আগে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। জেল হেফাজতেও কাটাতে হয়েছিল এক দিন। আপাতত অভিনেত্রী ধীরে ধীরে ফিরছেন পুরনো ছন্দে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার