ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৪৫:০৭ অপরাহ্ন
মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সাজেদুল শেখ ও রুবেল নামে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর জানান, গত ৭ আগস্ট রাতে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা শ্রমিকদের হাত-পা বেঁধে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়।

ঘটনার পরপরই সিআইডি তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় দুই জনকে গ্রেফতার করে। এসময় চুরির কাজে ব্যবহৃত মালামালও উদ্ধার করা হয়। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এই সংঘবদ্ধ ডাকাত চক্রের নেতৃত্ব দিচ্ছেন সিরাজগঞ্জের বেলকুচির বাবা সাদেক ও ছেলে হাসান। বর্তমানে তারা ঢাকায় অবস্থান করে পুরো দল পরিচালনা করেন। তাদের অধীনে প্রায় ৫০ জনের একটি ডাকাত দল সারাদেশে বিভিন্ন কলকারখানায় ট্রাক নিয়ে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার লুট করে থাকে।

রাজশাহীর দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে ১৪ জন সদস্য অংশ নেয়। এদের মধ্যে ৮ জন নাটোর চিনিকলের ডাকাতিতেও জড়িত ছিল। চক্রটি পরবর্তী টার্গেট হিসেবে রংপুর চিনি কল বেছে নিচ্ছিল বলে জানা যায়।

হুমায়ুন কবীর আরও জানান, চক্রের সদস্যদের বেশিরভাগই সিরাজগঞ্জের বাসিন্দা, যারা ঢাকায় বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কাজ করে। দলটির মধ্যে দুজন সদস্য সারাদেশে ঘুরে ঘুরে কলকারখানার তথ্য সংগ্রহ করে, এরপর সেই তথ্য বাবা-ছেলেকে জানানো হয়। তারা ডাকাতির স্থান ও সময় নির্ধারণ করে পুরো দলকে পরিচালনা করে। প্রতিটি অভিযানে ১০ থেকে ১৫ জন সদস্য অংশ নেয় এবং প্রতি সদস্য ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পায়।

সিআইডি আরও জানায়, ডাকাতির সময় দলটি নম্বরবিহীন দুটি পিকআপ ভ্যান ব্যবহার করে এবং একবার ব্যবহার করা মোবাইল ও সিম কার্ড নষ্ট করে ফেলে। দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজশাহীতে অংশ নেওয়া ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। সিআইডি আশা করছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রটি চিহ্নিত ও ধরা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের