ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

সিদ্ধিরগঞ্জে গলাকাটা নারী ও যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৩৬:১৩ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে গলাকাটা নারী ও যুবকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই স্থান থেকে এক নারী ও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক নারীর এবং শরৎপাড়া এলাকায় ডিএনডি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, গৃহবধূ লাকি আক্তার বিগত ছয় থেকে আট মাস ধরে একই এলাকার নীরব নামের এক ব্যক্তির বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নীরবের বাসায় ছিলেন।

সকালে শিমরাইল মোড় এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত কারণেই লাকি আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নীরব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।'

তিনি আরও জানান, নিহত লাকির স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তার সন্তানরা এখনও ছোট হওয়ায় ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হয়নি।

একইদিন সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শরৎপাড়া এলাকায় ডিএনডি খালে একটি অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। নিহত যুবকের আনুমানিক বয়স ২১ বছর। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি শাহিনূর আলম বলেন, 'অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক