ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হচ্ছে: ভূমি উপদেষ্টা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৮:৪৬ অপরাহ্ন
দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হচ্ছে: ভূমি উপদেষ্টা ছবি: সংগৃহীত
ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি নিয়ে ভোগান্তি হয় এটি শতভাগ সত্য। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা কাজ করে চলেছি। এজন্য স্বয়ংক্রিয় ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ে এ কর্মশালা হয়।

আলী ইমাম মজুমদার বলেন, সফটওয়্যার মানুষ পরিচালনা করে, এজন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশের বিরোধগুলোর মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে যাতে বিরোধ কমে আসে। বক্তব্য শেষে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন কর্মশালায় সভাপতিত্ব করেন। এসময় ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার অতিথি ছিলেন। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী আলোচক হিসেবে ছিলেন। ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার প্রমুখ মতামত প্রদান করেন।

সারাদেশে ভূমি সেবা প্রত্যাশীদের উন্নততর ও সুষম সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার (land.gov.bd) ডেভেলপ করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক