ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৬:১১ অপরাহ্ন
তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা ছবি: সংগৃহীত
উজানের ঢল ও অবিরাম বর্ষণে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার তিস্তাপাড়ের ১৩টি উপজেলার ৩৩টি ইউনিয়নের ১৪০টি চর ও নদীতীরবর্তী গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও দ্রুত বাড়ছে, তবে এখনো বিপৎসীমার নিচে রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। ফুলছড়ি উপজেলার উড়িয়া, কঞ্জিপাড়া, কেতকির হাট, চর কালাসোনার মতো বেশ কয়েকটি চরের মানুষ বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অনেক চরের নিচু জমিতে এরই মধ্যে পানি উঠেছে এবং অন্তত ২২টি ছোট-বড় চরের মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদীর পানি আরও বাড়িয়ে তুলতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে, আগামী কয়েকদিন ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক কৃষক তাদের আমন খেত ও সবজি নিয়ে চিন্তিত। কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর বজরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোরে অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং গবাদিপশু নিয়ে তারা বিপাকে পড়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ মজুত আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড