ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৮:১০ অপরাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে, যার ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও কোনো সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যার মধ্যে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও প্রতীকী ক্লাস উল্লেখযোগ্য। 

এই রেলপথ অবরোধের ফলে ট্রেন চলাচলের সময়সূচীতে বিপর্যয় ঘটেছে। রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। এছাড়াও, এই রুটের অন্যান্য ট্রেনের সময়সূচিতেও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।

শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে এই আন্দোলন শুরু করেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল