ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সানগ্লাসের স্বাস্থ্যকর দিকও রয়েছে! জেনে নিন ৫ উপকারিতা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৬:২২ অপরাহ্ন
সানগ্লাসের স্বাস্থ্যকর দিকও রয়েছে! জেনে নিন ৫ উপকারিতা ছবি: সংগৃহীত
সানগ্লাসের সঙ্গে কেতাদুরস্ত ফ্যাশনের যোগসূত্র আজকের নয়। সঠিক সানগ্লাসের ব্যবহারে ব্যক্তির সার্বিক ফ্যাশন স্টেটমেন্ট বদলে যেতে পারে। অথচ সানগ্লাসের মূল উদ্দেশ্য কিন্তু চোখের সুরক্ষা। সূর্যালোক তো বটেই, দিনের বেলায় সানগ্লাস ব্যবহারের আরও অনেক উপকারিতা রয়েছে।

১) সানগ্লাসের মূল উদ্দেশ্য সূর্যালোকের ক্ষতিকারক অতিবেগনি রশ্মি থেকে চোখের সুরক্ষা। দীর্ঘ দিন অতিবেগনি রশ্মির প্রভাবে চোখে জটিল রোগের সৃষ্টি হতে পারে। তার মধ্যে চোখের ছানি পড়া বা চোখের পেশির শিথিলতা অন্যতম। এমনকি, অতিবেগনি রশ্মি থেকে চোখের চারপাশের ত্বকে ক্যানসারও হতে পারে। ভাল কোম্পানির সানগ্লাস সূর্যালোকের থেকে নির্গত ৯৯ শতাংশ অতিবেগনি রশ্মিকে আটকে দিতে পারে।

২) দীর্ঘ সময় সূর্যালোক চোখে প্রবেশ করলে ফোটোকেরাটাইটিস হতে পারে। তার ফলে চোখে জ্বালাভাব তৈরি হয়। একই সঙ্গে চোখের সাদা অংশে কোনও দাগ তৈরি হতে পারে বা চোখের সাদা অংশে হলুদ গ্রোথ তৈরি হতে পারে।

৩) উজ্জ্বল সূর্যালোক দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে। তার ফলে সামনের জিনিস দেখতে অসুবিধা হতে পারে। সেখানে সানগ্লাস চোখ ঠান্ডা রাখতে সাহায্য করে। উজ্জ্বল পরিবেশে আলোর ঝলকানি কমিয়ে সঠিক রং বজায় রেখে ব্যক্তিকে দেখতে সাহায্য করে সানগ্লাস।

৪) চোখের চারপাশের ত্বক অত্যন্ত নরম এবং সংবেদনশীল হয়। দীর্ঘ দিন সূর্যালোকের প্রভাবে সেখানে বয়সের আগেই ভাঁজ পড়তে পারে। খেয়াল রাখতে হবে, সানগ্লাস চোখের সঙ্গে তার পারিপার্শ্বিক ত্বককেও সুরক্ষিত রাখে। একই সঙ্গে ড্রাই আইজের সমস্যা থেকেও চোখকে রক্ষা করে সানগ্লাস।

৫) চোখে কোনও রকম অস্ত্রোপচারের পরেও সাধারণত চিকিৎসকেরা বিশেষ সানগ্লাস পরার পরামর্শ দেন। কারণ, চোখ তখন আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। আবার যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও উপকারী হতে পারে সানগ্লাস। সানগ্লাস সূর্যালোকের পাশাপাশি ধুলো-ময়লা থেকেও চোখকে সুরক্ষিত রাখে। ফলে অপ্রত্যাশিত সংক্রমণের আশঙ্কা কমে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি