ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

শ্রাবন্তীর ‘মশলাদার’ জন্মদিন!

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৫৮:৪৮ অপরাহ্ন
শ্রাবন্তীর ‘মশলাদার’ জন্মদিন! ছবি: সংগৃহীত
রাত থেকেই তাঁর বাড়িতে অতিথিদের আনাগোনা। ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকে হইহই কাণ্ড। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। তিনি এখনও বাড়ির আদুরে মেয়ে, বোন। কারও আবার প্রিয় বন্ধু। ১৩ আগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। এ দিন কাজ, বিতর্ক, রাজনীতি কোনও কিছু নিয়ে কথা বলতে রাজি নন অভিনেত্রী। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানো। আনন্দবাজার ডট কম-এর ফোন তুলেই বললেন, “নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন, সেটাই বড় ব্যাপার।”

১৩ আগস্ট কত বছরে পা দিলেন নায়িকা? প্রশ্ন শুনেই হাসির ফোয়ারা। শ্রাবন্তী বললেন, “বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার।” অভিনেত্রী জানালেন তাঁর নাকি আসলে দু’টো জন্মদিন। তাঁর কথায়, “আমার দুটো জন্মদিন। একটা ১৩ আগস্ট নিজের। আর ১৪ আগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এই তিন দিন বরাবরই উদ্‌যাপনের মধ্যে দিয়েই কাটে আমার। তবে দুগ্ধজাতীয় খাবারে আমার সমস্যা হয়। তাই পায়েসটা এড়িয়ে চলি।”

মা-বাবা, দিদি সবাই বিশেষ উপলক্ষে রয়েছেন শ্রাবন্তীর বাড়িতেই। আদরের বোনকে ইতিমধ্যেই তার প্রিয় কিছু উপহার দিয়েছেন তাঁর দিদি। অভিনেত্রী বললেন, “পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা ‘স্পাইসি’ জন্মদিন।” কিছু দিন আগে ছেলে তাঁকে একটি সোনার চুড়ি উপহার দিয়েছিলেন, সেটা কোনও ভাবেই হাত থেকে খোলেন না নায়িকা। এই জন্মদিনে ছেলের থেকে কী পেলেন অভিনেত্রী? শ্রাবন্তী বললেন, “তা তো ক্রমশ প্রকাশ্য। ওর ভালবাসাই আমার জন্য যথেষ্ট।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান