ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি ‘মেটাস্ট্যাটিক’ স্তন ক্যানসার, মহিলারা কী লক্ষণ দেখে সতর্ক হবেন বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দশ হাজার সিম কার্ড দেবে সরকার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৯:৫১ অপরাহ্ন
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দশ হাজার সিম কার্ড দেবে সরকার ফাইল ফটো
নিরাপত্তা উদ্বেগ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম কার্ড সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দশ হাজার সিম কার্ড বিতরণের একটি পাইলট প্রকল্প চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

যাচাই-বাছাই শেষে এই দশ হাজার সিম শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে বিতরণ করা হতে পারে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ব্যবহৃত অবৈধ বাংলাদেশী ও মিয়ানমারের সিমের ব্যবহার বন্ধ করে তাদের যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ আনা।

অতীতে নিরাপত্তাজনিত কারণে সরকার রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল এবং রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে, ক্যাম্পে অবৈধভাবে সিমের ব্যবহার বাড়তে থাকায় এবং এর ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সরকার এখন বৈধভাবে সিম দিয়ে তাদের যোগাযোগের বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে আনার কথা ভাবছে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি রোহিঙ্গা পরিবারকে তাদের পরিচয়পত্রের (এফসিএন ডাটাবেস ও স্মার্ট আইডি কার্ড) ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে পাঁচটি করে সিম দেওয়া হতে পারে। 

এই সিমগুলো নির্দিষ্ট নম্বর সিরিজের হবে, যাতে সহজেই ব্যবহারকারী শনাক্ত করা যায়। এছাড়া, ক্যাম্প এলাকার বাইরে যেন এই সিম ব্যবহার করা না যায়, সেজন্য জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। 

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তারা মনে করছে, এর ফলে রোহিঙ্গারা বৈধভাবে সিম কেনার সুযোগ পাবে। তবে, সিম নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার এবং নিরাপত্তা খাতে অপারেটরদের বিনিয়োগ সুরক্ষার বিষয়েও তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত