ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৩০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৩০:৪৮ পূর্বাহ্ন
নাটোরের সিংড়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের সিংড়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোর জেলার সিংড়া উপজেলার সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ  শাহেদ আলী (৪৫), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

সোমবার, ১১ই আগস্ট রাতে সিংড়া থানার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষ্ণচূড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার শাহেদ আলী, সে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার চরপোশাবাড়ী গ্রামের মৃত কছিমুদ্দিন শেখের ছেলে। বর্তমানে তিনি সিংড়া উপজেলার সোনাপুর গ্রামে বসবাস করতেন। 


মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব-৫, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সিংড়া থানার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষ্ণচূড়া মোড় এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে বণীত স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজা-সহ মোঃ শাহেদ আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শাহেদ আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নাটোর জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩