ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

ঈশ্বরদীতে র‌্যাবের যৌথ অভিযানে অপহরণ মামলার মূলহোতা ইউসুফ গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:১০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:১০:২১ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে র‌্যাবের যৌথ অভিযানে অপহরণ মামলার মূলহোতা ইউসুফ গ্রেফতার ঈশ্বরদীতে র‌্যাবের যৌথ অভিযানে অপহরণ মামলার মূলহোতা ইউসুফ গ্রেফতার
পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় এক যৌথ অভিযানে রাজশাহীর বাঘা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামি ইউসুফকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১২।

সোমবার সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড় গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি মোঃ ইউসুফকে (২৪), সে বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মৃত সান্টুর ছেলে।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দশম শ্রেণীর একজন ছাত্রী এবং এক সন্তানের জননী। অভিযুক্ত ইউসুফের সাথে তার চার বছরের সংসার জীবন থাকলেও পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

গত ২১ জুলাই দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই নারী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজশাহীর বাঘা থানাধীন আরিফপুর গ্রামের একটি পাকা রাস্তা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ইউসুফ-সহ ৪-৫ জন।

ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আসামিরা তার মুখ চেপে ধরে এবং মারধর করে। মাইক্রোবাসটি রুস্তমপুর গ্রামের নানার মোড়ে পৌঁছালে তিনি কৌশলে গাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী এক বাসায় আশ্রয় নেন। আসামিরা সেখানেও তার পিছু নেয় এবং তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বাড়ির মালিক ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজশাহীর বাঘা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি ইউসুফ পলাতক ছিলেন।

এরই ধারাবাহিকতায়, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‍্যাব-১২, সিরাজগঞ্জ এবং র‍্যাব-৫, রাজশাহীর যৌথ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর মোড় থেকে প্রধান আসামি মোঃ ইউসুফকে গ্রেফতার করাে হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ অপহরণের চেষ্টার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার সকালে তাকে বাঘা থানায় মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার