ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

প্রায় ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, তার ঘোড়াটিকেও হত্যা!

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১২:৪৯ অপরাহ্ন
প্রায় ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, তার ঘোড়াটিকেও হত্যা! প্রায় ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, তার ঘোড়াটিকেও হত্যা!
প্রায় ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খোঁড়ার কাজ করেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনু মিয়া। এই কাজে ঘোড়ার পিঠে চড়েই দিন-রাত একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলতেন তিনি। এভাবেই তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে ‘শেষ ঠিকানার’ কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুন মিয়া। এরই মধ্যে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। বাড়িতে রেখে যাওয়া তার শেষ অবলম্বন ঘোড়াটিকে মেরে ফেলা হয়।
 
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন আগে বাড়ির পাশে ঘাস খাওয়ার সময় দুর্বৃত্তরা বল্লমের আঘাতে ঘোড়াটিকে হত্যা করে। মনু মিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে পরিবারের লোকজন তাকে এ খবর জানায়নি এখনও।
  
স্বজনরা জানান, ১০ বছর আগে জমি বিক্রি করে একটি ঘোড়া কেনেন মনু মিয়া। যার পিঠে চড়ে ছুটে যেতেন কবর খুঁড়তে। শেষ বিদায় জানাতেন মানুষকে। ঘোড়াটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বলেন, ‘মনু মিয়ার ঘোড়াটিকে যারা হত্যা করেছে, তাদেরকে আইনের মাধ্যমে বিচারের সম্মুখীন করা হবে। মিঠামইন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই ও ঘোড়ার ক্ষতিপূরণ চাই।’
  
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ