ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার দুই ভাইকে

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:৩০:৪৯ পূর্বাহ্ন
সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা;  গ্রেপ্তার দুই ভাইকে সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার দুই ভাইকে
নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, 
গত ৮ আগস্ট, শুক্রবার, সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকরাম হোসেনকে (২০) প্রায় এক সপ্তাহ আগে করা কবুতর চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন সিংড়া বাজার সিট কাপড়ের গলির 'লতিফ ভান্ডারী বস্ত্রবিতান'-এর মালিক লতিফ ভান্ডারীর দুই ছেলে, মোঃ মিঠু ভান্ডারী (৪০) এবং মোঃ মামুন ভান্ডারী (৩২)। তারা তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে আকরামকে চোর হিসেবে শনাক্ত করে।

ঘটনার দিন, ৮ আগস্ট, সকাল ১১টার দিকে, অভিযুক্ত দুই ভাই পার সিংড়া গ্রামের একটি আশ্রয়ন প্রকল্পের কাছে আকরামকে খুঁজে পায়। আকরাম পালানোর জন্য পানিতে ঝাঁপ দিলে তারা তাকে পানি থেকে তুলে এনে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আকরামকে একটি ভ্যানের মাধ্যমে মোঃ আব্দুর রশিদের বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত আকরামের চাচাতো ভাই মোঃ রাজেশ খান বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর, র‌্যাব-৫ এর একটি দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে রাজশাহী জেলার তানোর থানাধীন সিন্দুকাই এলাকা থেকে মিঠু ভান্ডারী ও মামুন ভান্ডারীকে গ্রেপ্তার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার