ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম- উপ-মহাপরিচালক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৭:১৭ পূর্বাহ্ন
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম- উপ-মহাপরিচালক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম- উপ-মহাপরিচালক
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য সবুজ বনায়নের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ রোপণের মাধ্যমে এ সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। শুধু বৃক্ষ রোপণ করলেই হবেনা। রোপনকৃত বৃক্ষগুলো নিজের সন্তানের মত পরিচর্যা করতে হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথাগুলি বলেন। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি'র প্রশিক্ষণ কেন্দ্রে ১২ আগষ্ট বৃক্ষ রোপণ কমসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপমহাপরিচালক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২৫০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

তিনি বলেন "বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু।" তিনি আরও বলেন, গাছ লাগানো একটি 'সদকাতুল জারিয়া' এবং এটি আমাদের মূল্যবান সম্পদ। অক্সিজেন সরবরাহ করে গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখে। মোঃ আব্দুল আউয়াল বলেন, তাই শুধু গাছ লাগালেই হবে না, নিজেদের সন্তানের মতো এর যত্ন ও পরিচর্যা করতে হবে। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ অব্যাহত থাকবে।

রংপুর জেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ কমসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, সার্কেল এডজুটেন্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, আনসার ব্যাটালিয়ান সদস্য,  উপজেলা কোম্পানি কমান্ডার, উপজেলা প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, সদস্য, সদস্যা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক