ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে বিয়ে বাড়ি থেকে শিশু অপহরণ, মুক্তিপণ দাবির পর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:১১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:১১:৪৭ অপরাহ্ন
দিনাজপুরে বিয়ে  বাড়ি থেকে শিশু অপহরণ, মুক্তিপণ দাবির পর মরদেহ উদ্ধার দিনাজপুরে বিয়ে বাড়ি থেকে শিশু অপহরণ, মুক্তিপণ দাবির পর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দেড় বছর বয়সী এক শিশুকে মায়ের কোল থেকে তুলে নিয়ে যাওয়ার দুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে তার মা-বাবা পার্শ্ববর্তী ইউনিয়নে এক আত্মীয়ের বিয়েতে যান। এদিন রাত ৮টার দিকে এলিজা মার্ডি নামে এক আত্মীয়া শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যায়। এরপর থেকে শিশুটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে এলিজা মার্ডি একাই বাড়ি ফিরে আসেন এবং শিশুটির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এরই মধ্যে বিকেলে এলিজা মার্ডির চাচা শিশুটির পরিবারের কাছে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তবে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানায়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা একটি শুকনো নালার মধ্যে অর্ধগলিত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নিখোঁজ শিশুর স্বজনেরা এসে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী এলিজা মার্ডি, তার চাচা এবং আরও চারজনসহ মোট ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, নিহত শিশুটির নাম লিলি বেসরা। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মতিন জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার