ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নগরীতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ২জন গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩১:২০ অপরাহ্ন
নগরীতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ২জন গ্রেফতার নগরীতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ২জন গ্রেফতার
রাজশাহী মহানগরীতে বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) রাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: পল্লব (২৪) ও মো: বদর উদ্দিন (৬২)। পল্লব রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আ: শুকুর আলীর ছেলে এবং বদর উদ্দিন একই এলাকার মৃত আব্দুল শেখ এর ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার রাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্লাস্টিক কভারসহ ৪ ফুট লম্বা ৪টি চোরাই তামার তার উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লব সুযোগ বুঝে বাসাবাড়ি, দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে এবং বদর উদ্দিন এসব চোরাই মাল বিক্রি করে থাকে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম