ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫৩:৪৬ অপরাহ্ন
লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, "একটি গাছ একটি জীবন। প্রতিটি গাছের চারা শুধু আমাদের পরিবেশকেই সবুজ রাখে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।" তিনি বাহিনীর সকল সদস্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং লাগানো চারাগুলোর নিয়মিত পরিচর্যার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট আনসার ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানি কমান্ডার মোঃ হামিদুর রহমান, কোম্পানি কমান্ডার তরুণ কুমার ঘোষ এবং ব্যাটালিয়নের সকল পদবির সদস্যবৃন্দ। এই কর্মসূচির আওতায় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ