ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫০:১৩ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন
সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য- ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এর উপর এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. রেজাউল আলম সরকার বলেন, যুব শক্তি আমাদের পথ চলার অন্যতম শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে যুবকদের পড়াশোনা শেষে চাকরির আশায় বসে না থেকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, দেশএগিয়ে যাবে।সফল উদ্যোক্তাদের পথচলা নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণার জায়গাকে আরও বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাজে কোনো লজ্জা নেই বরং কাজ না করাটাই লজ্জার। যুবকরা যেকোনো ধরনের কাজ করে দেশকে এগিয়ে নিতে পারে।

স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা বিদেশি কোম্পানির পরিবর্তে দেশীয় উদ্যোক্তাদের পণ্য কিনতে চাই। এসময় ক্রেতাদের দেশীয় উদ্যোক্তাদের থেকে পণ্য ক্রয় করে তাদের উৎসাহিত করতে আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৪ জনের হাতে ১২ লক্ষ ৫০ হাজার টাকার যুবঋণের চেক এবং সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি