ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: খাদ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৪৪:০৭ অপরাহ্ন
খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: খাদ্য উপদেষ্টা উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
বর্তমানে দেশে ২১ লাখ ৭৯ হাজার টনের খাদ্য মজুদ রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানিয়ে একে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

সোমবার (১১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

খাদ্য উপদেষ্টা জানান, নিরাপদ খাদ্য মজুদের ন্যূনতম পরিমাণ প্রায় ১৩ লাখ ৫০ হাজার টন হলেও সরকার খাদ্য নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি এ বছর ১৭ আগস্ট থেকে শুরু হবে এবং এর আওতা বাড়িয়ে মোট ৫৫ লাখ পরিবারে পৌঁছানো হবে, যা গত বছরের তুলনায় ৫ লাখ বেশি। প্রতিটি পরিবার প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে।

গত বছর পাঁচ মাস চলা এ কর্মসূচি এবার ছয় মাস চলবে। প্রথম ধাপ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে, ডিসেম্বর ও জানুয়ারিতে বিরতি দিয়ে ফেব্রুয়ারি ও মার্চে দ্বিতীয় ধাপ চালু হবে। এ বছর এই কর্মসূচির আওতায় প্রায় ১০ লাখ টন চাল বিতরণ করা হবে।

অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অসদাচরণ সহ্য করা হবে না।

অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে