ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:০৪:০৬ অপরাহ্ন
মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মাগুরায় এবার মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মামলার আসামি অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার একটি গ্রামের পাটখেতে ওই কিশোরীকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়। আজ রোববার কিশোরীকে হাসপাতালে ভর্তির পর বিষয়টি জানাজানি হয়। পরে রাতে এ ঘটনার বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এমন এক সময়ে এ ঘটনা, যখন গতকাল মাগুরায় আলোচিত শিশুধর্ষণ মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরীর পরিবার, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী কানে শোনে না, কথাও বলতে পারে না। তাকে সামলাতে অনেক সময় বেঁধে রাখা হয়। শুক্রবার বেলা দেড়টার দিকে মেয়েটিকে ঘরে রেখে তার মা গোসল করতে যান। ফিরে এসে মেয়েকে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। পরে মেয়েটিকে বাড়ির পাশের একটি পাটখেত থেকে উঠে আসতে দেখেন। মেয়েটির গায়ে কাদামাখা ছিল। একই সময়ে প্রতিবেশী এক যুবককেও দেখা যায়। ওই যুবকের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আরও এক যুবকের নাম বলেন। অভিযুক্ত দুই যুবকের একজন মেয়েটির চাচাতো ভাই। তিনি মেয়েটিকে পাটখেতে নিয়ে প্রথমে ধর্ষণ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা দেখে ফেলায় অপর যুবকও মেয়েটিকে ধর্ষণ করেন।

মাগুরা সদর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনা জানার পরই মেয়েটির চাচাতো ভাইকে আটক করে পুলিশ। তাঁকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য যুবককে গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ কারাগারে পাঠানো হয়।

মামলাটি তদন্ত করছেন শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. পিয়ার উদ্দিন। তিনি আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামির একজন (মেয়েটির চাচাতো ভাই) গতকাল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতকে জানিয়েছেন, প্রথমে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনা প্রতিবেশী আরেক যুবক দেখে ফেলেন, তখন ওই যুবকও ধর্ষণ করেন। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা পিয়ার উদ্দিন আরও বলেন, মেয়েটি যেহেতু মানসিক ভারসাম্যহীন, তাই এ বিষয়ে বিশেষজ্ঞ কারও সহায়তায় ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদল নেতা খান মাহাবুব শান্তি, অপু শেখ প্রমুখ। বক্তারা ঘটনায় অভিযুক্ত দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে গত ৬ মার্চ মাগুরা পৌর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের এক মেয়েশিশু। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ওই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। ওই মামলায় শনিবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশুটির বোনের শ্বশুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান