ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে লৌহ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতি ও রেলওয়ে মাদ্রাসা মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ মে মাসের ১১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৪ কোটি ডলার কৌশল জানলে নির্ভয়ে খেজুর খেতে পারেন ডায়াবেটিকেরাও ‘কোনও ভাবেই মানা যায় না’! ইরানের শান্তিপ্রস্তাব নাকচ করে বললেন ট্রাম্প ‘কোনও ভাবেই মানা যায় না’! ইরানের শান্তিপ্রস্তাব নাকচ করে বললেন ট্রাম্প নাহিদ ঝড়ে কুপোকাত পাকিস্তান, সিরিজে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা বিএমডিএ’র প্রকল্প সম্পন্ন হলেও ক্ষতিপুরণ পাননি কৃষকেরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ পরিবার মতিহারে গাছে বেঁধে যুবককে নির্যাতন, গ্রেফতার -২ মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভে হত্যা, আদালতে রাফির স্বীকারোক্তি পূর্ব শত্রুতার জেরে উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী গৌরীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন নামে এক যুবক আটক নিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপি রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুললেন অদিতি শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরান

সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন
সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার গ্রেপ্তার সানজিল মীর। ছবি: সংগৃহীত
নেত্রকোণার মদনে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সানজিল মীর (২২) নামের এক যুবকের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল।

এর আগে গত ১ আগস্ট তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেপ্তার সানজিল মীর উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাসিন্দা বাবুল মীরের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা, র‍্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি ও  মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী পোশাক কারখানায় চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। অভিযুক্ত সানজিল মীর সেখানে পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। প্রায়ই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিতেন সানজিল। প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ওই তরুণীর গোসল করার সময় গোপনে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি।

পরে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে গত ৭ এপ্রিল দেড় লাখ টাকা দেনমোহর ধার্য করে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁকে বিয়ে করেন সানজিল। এরপর ভুক্তভোগী তাঁর সঙ্গে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পরও সানজিল আরও বেশ কিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন অজুহাতে দুই লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। একপর্যায়ে ওই তরুণী বাধ্য হয়ে নিজের উপার্জনের পুরো অর্থও সানজিলকে দিয়ে দেন। এরপর আরও যৌতুক দাবি করতে থাকেন সানজিল। ভুক্তভোগী যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে সানজিল তাঁকে ইমো ভিডিও কলে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর ভিডিও তৈরি করে অর্থ উপার্জনের জন্য চাপ দিতে থাকেন। এতে অতিষ্ঠ হয়ে দুই মাস আগে ওই নারী বাবার বাড়িতে ফিরে আসেন। এরপরও সানজিল ভুক্তভোগীর নামে ‘ময়না তেতুলিয়া’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং নিজের ‘S M Sanjil Mir’ অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেন।

পরিবারের পক্ষ থেকে গত ১৭ জুলাই অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তারা উল্টো খারাপ আচরণ করে ও হুমকি দেয়। পরবর্তীকালে ২১ জুলাই আদালতের মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু অভিযুক্ত সানজিল মীর বিবাহবিচ্ছেদের পরও আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দিতে থাকেন। ঘটনায় গত ১ আগস্ট তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেন বলে জানান মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান। গতকাল রাতে র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি দল র‌্যাব-৪ মিরপুরের সহযোগিতায় সানজিল মীরকে গ্রেপ্তার করে।  

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান চজ মঙ্গলবার বিকেলে জানান, গ্রেপ্তার হওয়া সানজিল মীরকে মদন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে লৌহ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতি ও রেলওয়ে মাদ্রাসা মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে লৌহ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতি ও রেলওয়ে মাদ্রাসা মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ