ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৫২০ জনের মৃত্যু, আহত ১৩৫০

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৫২০ জনের মৃত্যু, আহত ১৩৫০ ফাইল ফটো
সারাদেশে জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত ও এক হাজার ৩৫৬ আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই পরিসংখ্যানটি দেশের সড়ক নিরাপত্তার উদ্বেগজনক অবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। 


প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৫৫৪টি দুর্ঘটনায় মোট ৫৬৮ জনের প্রাণহানি এবং ১৪১১ জন আহত হয়েছেন।

মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে মারাত্মক। জুলাই মাসে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩২.০১ শতাংশ এবং মোট নিহতের ৩২.৫০ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১২২টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ২৯৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৩টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২৩ জন নিহত ও ৯৫ জন আহত হন।

যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কে গর্তের সৃষ্টি, মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের অবাধ চলাচল, রোড সাইন ও মার্কিংয়ের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। এছাড়াও, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি কিছু সুপারিশও পেশ করেছে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে মেরামত, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, দক্ষ চালক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭