ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ভোটকেন্দ্র, থাকবেন রেকর্ড সংখ্যক কর্মকর্তা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:১৮:০২ অপরাহ্ন
জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ভোটকেন্দ্র, থাকবেন রেকর্ড সংখ্যক কর্মকর্তা ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ছাড়াতে পারে এবং ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন রেকর্ড সংখ্যক কর্মকর্তা।

নির্বাচন কমিশনের সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এই কেন্দ্রগুলোতে ভোটকক্ষের সংখ্যা হতে পারে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। এই বিপুল সংখ্যক ভোটকেন্দ্র ও ভোটকক্ষে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সেই নির্বাচনে প্রায় সাড়ে ছয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন। এর আগের নির্বাচনগুলোতেও ভোটকেন্দ্রের সংখ্যা এর চেয়ে কম ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারেরও বেশি এবং দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্র ছিল।

ভোটার সংখ্যা বৃদ্ধি এবং ভোটগ্রহণের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে। ২০২৫ সালের হালনাগাদ শেষে দেশে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এই বিশাল সংখ্যক ভোটারের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই নির্বাচন কমিশন এই প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার