ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:১০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:১০:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।  এ বছর  দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে  অগ্রগতি।’

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের   আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান। এ সময় আরো উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে আরো প্রযুক্তি নির্ভর ও গতিশীল করে তুলতে পারলে দেশকে সমৃদ্ধশীল করার ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারবে।

উপস্থিত যুবাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের  চেক ও গাছের চারা  বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি