ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইর বালিকা মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:০০:৩৪ অপরাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর বালিকা মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ মানিকগঞ্জের সিংগাইর বালিকা মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি আবাসিক/অনাবাসিক মাদ্রাসার জনৈক (৯) বছরের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে । উপজেলার লক্ষ্মীপুর হযরত ফাতেমা মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রাসা ও এতিম খানার প্রিন্সিপাল মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চলছে তদবির।

রবিবার (১৮ মে) ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে দুপুরে মাদ্রাসায় জড়ো হয় ভিকটিমের পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা। এ সময় ভিকটিমের পরিবার জানান, তাদের মেয়ে ১ম শ্রেণীর আবাসিক ছাত্রী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মাদ্রাসার দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে মাদ্রাসার প্রিন্সিপাল জাহাঙ্গীর।

৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে শনিবার সন্ধ্যায় ভিকটিমের বাবার ফোনে মায়ের সাথে কথা বলতে চায়। তখন ওর মা বাড়িতে না থাকায় কথা বলতে পারিনি। পরে খবর পেয়ে রোববার সকালে মাদ্রাসায় চলে আসে। মেয়ে মাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে ধর্ষণের বিষয়টি জানায় । হুজুরের কাছে আমরা মেয়ে দেই দ্বীনের শিক্ষা নিতে, সেই হুজুর ছোট একটা মেয়েকে ধর্ষণ করল! তিনি ধর্ষক প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

অভিযুক্ত জাহাঙ্গীর ধর্ষণের কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যে। আমি তাকে টাচও করিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম বলেন,আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেস্টা চলছে।

উল্লেখ্য, প্রিন্সিপাল ও মাদরাসাটির মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিপূর্বেও এ রকম একাধিক ঘটনা ঘটিয়ে ধামাচাপা দেয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩