ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস বলিউড নায়িকা হনসিকার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস বলিউড নায়িকা হনসিকার বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস বলিউড নায়িকা হনসিকার
অভিনেত্রী হনসিকা মোটওয়ানি এবং সোহেল খাতুরিয়ার ঘর ভাঙার গুঞ্জন নতুন নয়। তাঁদের সম্পর্কের নাকি তাল কেটেছে। বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও জন্মদিনে হনসিকার একটি পোস্ট জল্পনা আরও উস্কে দিন।

৯ আগস্ট ৩৪-এ পা রাখলেন হনসিকা। বিশেষ দিনে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য খুবই বিনীত এবং কৃতজ্ঞ। বিশেষ দিনে ভালবাসা মুড়ে ছিলাম। বাড়তি পাওনা কেক। ছোট ছোট সব মুহূর্তগুলির জন্য উচ্ছ্বসিত।

এই বছরটা এমন অনেক শিক্ষা দিয়েছে, যেগুলো আদৌ আমি চাইনি। নিজের মধ্যে অজানা শক্তি খুঁজে পেয়েছি। শুভেচ্ছাবার্তায় মন আর ফোন দুই-ই ভরে আছে। ভিতর থেকে শান্তি পাচ্ছি।’

অনুরাগীরা মনে করছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের সংগ্রামকেই ‘শিক্ষা’ বলে উল্লেখ করেছেন হনসিকা। তাঁর এই পোস্ট যেন কৌতুহলের আগুনে ঘৃতাহুতি।

হনসিকা যে বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন, তা অনুরাগীদের নজরে পড়েছে।

২০২২ সালের ডিসেম্বরে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে হনসিকা এবং সোহেল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিন দিনের সেই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছিল মুম্বইয়ের মাতা কি চৌকি, গ্রীসে একটি ব্যাচেলোরেট পার্টি এবং জয়পুরে একটি থিমের পার্টি। মেহেন্দি, সুফি নাইট এবং গায়ে হলুদের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

তারপরে একটি ক্যাসিনো-থিমযুক্ত আফটার-পার্টিও হয়েছিল। তবে এত ধুমধাম করে বিয়ে করেও শান্তির নীড় পাননি তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, বিয়ের মাত্র দু’বছর কাটতেই হনসিকা এবং সোহেল এখন আলাদা থাকতে শুরু করেন। অভিনেত্রী নাকি স্বামীকে ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে এসেছেন। ফলে তাঁর দাম্পত্যে চিড় ধরেছে বলে আঁচ করেন অনেকেই।

শোনা যায়, সোহেলের প্রাক্তন স্ত্রীর বন্ধু ছিলেন হনসিকা। নিন্দকেরা বলেন, বান্ধবীর সংসার ভেঙে নিজের ঘর সাজিয়েছেন নায়িকা। তা নিয়ে তাঁকে কটাক্ষও কম শুনতে হয়নি।

শিশুশিল্পী হিসাবে যাত্রা শুরু হনসিকার। ‘শাকা লাকা বুম বুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে করুণা নামে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় সেই একরত্তি মেয়ের সারল্য মন জয় করে নেয় সকলের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর ঋত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেন হনসিকা। নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার কয়েক বছর পরেই পুরদস্তুর নায়িকা ওঠেন তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে বিপরীতে দেখা যায় তাঁকে। পাশাপাশি দক্ষিণেও কাজ করতে থাকেন চুটিয়ে। নেটমাধ্যমে তাঁর জনপ্রিয়তাও কিছু কম নয়।

তবে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা