ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগ: আত্মরক্ষায় অভিযুক্তের লিঙ্গ কর্তন আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একাধিক সন্তানের মা হতে চান রাশমিকা ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ রোজের রান্নায় মাইক্রোওয়েভের ব্যবহার কি অজান্তেই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ নাগপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১৭! পবায় ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, কারাগারে শিক্ষক রাবিতে মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা রাজবাড়ীর পাংশায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার তরুণী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ কর্মক্ষেত্রে কোন কোন নিয়ম মানা জরুরি

মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা, অতঃপর গ্রামবাসীর চাপে বিয়ে

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:২১:৫৬ অপরাহ্ন
মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা, অতঃপর গ্রামবাসীর চাপে বিয়ে মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা, অতঃপর গ্রামবাসীর চাপে বিয়ে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা এক প্রেমিক-প্রেমিকার মধ্যরাতের গোপন সাক্ষাৎ থেকে সৃষ্ট আকস্মিক বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আলোচনার ঝড় তুলেছে। রঞ্জিত সিংহ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক যুবক গভীর রাতে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ধরা পড়েন।

পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবং প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে বাড়ির ভেতরে দেখতে পাওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে। পরদিন সকালে ঘটনাটি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে, সামাজিক সালিশির মাধ্যমে তাদের তৎক্ষণাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, যুবতী তার প্রেমিকের কপালে তিলক এঁকে দিচ্ছেন এবং এরপর যুবক তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। তবে, এই ঘটনায় সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে যুবকের মুখের অভিব্যক্তি, যেখানে আনন্দের চেয়ে বিস্ময়ই ছিল স্পষ্ট। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন যে, যুবক হয়তো শুধু প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন এবং এত দ্রুত বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না।

এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৩ কোটি বার দেখা হয়েছে এবং এতে লক্ষ লক্ষ লাইক ও মন্তব্য পড়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঘটনার নাটকীয়তা আরও বাড়ে যখন একটি ফলো-আপ ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায় যে, তার পরিবার এই বিয়ে মেনে না নিলেও তিনি তার স্ত্রীর সঙ্গেই থাকতে চান। "আমি যেখানেই থাকি না কেন, ওঁকে নিয়ে থাকব," বলেন ওই যুবক। এই বক্তব্যের পরেও সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ এটিকে ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে অপরিকল্পিত সাহসিকতার ফল বলে মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পবায় ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার