ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:১০:৫৯ অপরাহ্ন
ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

গতকাল রবিবার (১০ আগস্ট) রাত ১০টার পর থেকে থেমে থেমে এই গুলির শব্দ শোনা যায় এবং সোমবার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত তা অব্যাহত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। 

স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে তুমব্রু সীমান্তের ওপারে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্ত এলাকার ৩৪ ও ৩৫ নম্বর পিলারের মাঝামাঝি, শূন্যরেখা থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই সংঘর্ষ হয়। টানা ৭ থেকে ১০ মিনিট ধরে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। 

এ ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর আবারও এমন ঘটনায় তারা উদ্বিগ্ন। স্থানীয় এক বাসিন্দা জানান, "দীর্ঘ অনেক দিন পর গুলির আওয়াজ পাওয়া গেছে। অনেকক্ষণ যাবত অনবরত গুলির শব্দ পেয়েছি, সেখানে কী হচ্ছে তা আমরা জানি না, কিন্তু কিছু একটা গণ্ডগোল হচ্ছে তা বুঝা যাচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে যে, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো গুলি এসে পড়েনি। তিনি আরও বলেন, বিজিবি কঠোর সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ঘুমধুম সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং মর্টার শেল এসে পড়েছে, যা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এ ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার