ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

গাজীপুরে স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:০৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:০৩:৩৭ অপরাহ্ন
গাজীপুরে স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি গাজীপুরে স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি
জেলার শ্রীপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে চার ব্যক্তি দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির সময় এক দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে অভিযুক্তরা তাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর অচেতন অবস্থায় তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা কিশোরীটিকে প্রায়ই ধর্ষণ করত বলে তার বাবা অভিযোগ করেছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্তরা আবারও তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তাকে জঙ্গলের পাশে ফেলে রেখে যায়। খোঁজাখুঁজির পর পরিবার তাকে উদ্ধার করে এবং ঘটনাটি জানতে পারে।

এ ঘটনায় রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ভিযুক্তরা হলো- উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাম্প্রতিক সময়ে দেশে আরও কয়েকটি ধর্ষণের ঘটনা:

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় এক স্কুলছাত্রীকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য ও ঠিকাদারসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি রাব্বী মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বরিশাল: উজিরপুর উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনের কথা বলে ধর্ষণের অভিযোগে বিরেন বাড়ৈ নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গোপালগঞ্জ: সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা: হাতিরঝিলে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার