ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি
প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতার বিরুদ্ধে ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে।

জানা যায়, ক্যাশিনো মাসুদ হিসাবে পরিচিতি দক্ষিণ সন্ধারই গ্রামের আনিসুর রহমানের পুত্র মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধবংস করার হুমকি দেন। এছাড়াও সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা ৪৫হাজার টাকা মুল্যে টার্চ মোবাইল ছিনিয়ে নেওয়া, ৫হাজার ৫শত টাকা মুল্যে রিসিভার ভাঙ্গিয়া ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন বাদী হয়ে মাসুদ রানাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করে।

এদিকে প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক একে আজাদ. আব্দুল্লাহ আল নোমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পৃথক পৃথক জিডি করেছে।

থানায় এজাহার, পৃথক জিডি করার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে মাসুদ রানা ও অন্যান্য আসামিদের গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) বলেন, এজাহার ও জিডিগুলো আদালতে পাঠানো হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আইনশৃংখলা কমিটির সভায় মাসুদ রানা ক্যাশিনো জুয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হঠাৎ কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হলো তা আলোচনায় আসে। এনিয়ে স্থানীয় কিছু সাংবাদিক প্রতিবেদন তৈরি করার জন্য মাসুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। এসময় প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দেন তিনি। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি কৃষক দল থেকে বহিষ্কার করেন মাসুদ রানাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান