ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:৫৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৫৬:৩১ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়  ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবিদ হাসান রকি‌কে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবিদ হাসান রকি পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ১৩ নভেম্বর ইসমাত জাহান শাওন (১৩) নামে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে বাড়ি থেকে স্কুলে আসার পথে রকিসহ কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেননি।

এলাকায় খবর নিয়ে জানা যায়, ধর্ষক রকি একজন চিহ্নিত অপরাধী, তিনি মাদক কারবার করে আসছেন দীর্ঘদিন ধরে। বখাটে প্রকৃতির রকি বিভিন্ন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে টোপে পেলে কৌশলে অপহরণ ও ধর্ষণ করে আসছেন দীর্ঘদিন ধরে।

২০২৪ সালে রকির বিরুদ্ধে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ও উক্ত বিদ্যালয়ের ব্যানারে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ হাসান রকি দীর্ঘদিন ধরেই অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু